বুধবার , ১১ মার্চ ২০২৬ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চলছে ভূমি রুপান্তর

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ১১, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের বালাঘাটা বাকিছড়া এলাকায় প্রশাসনে নাম ভাঙ্গিয়ে অবাদে চলছে ভুমি রুপান্তরের মহোৎসব।এসব মাটি কাটায় ইউএনও ও পরিবেশ অধিদপ্তরের কর্তারা মৌখিক অনুমতি দিয়েছেন বলে জানান খননকারী আবু তৈয়ব।

স্থানীয়রা জানান, বালাঘাটার বাকিছড়া এলাকায় মাছের প্রজেক্ট তৈরি করার নামে দীর্ঘদিন ধরে পাশাপাশি দুইটি স্থানে অবাদে মাটি কেটে যাচ্ছে আবু তৈয়ব নামে স্থানীয় এক ব্যাক্তি।ইতি মধ্যে প্রায় ৫০ শতকেরও বেশি আবাদি জমির মাটি কেটে ফেলা হয়েছে।এসব মাটি কাটতে আবু তৈয়ব উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমোদন নেয়ার কথা বল্লেও প্রকৃতপক্ষে নেয়া হয় নি কোন প্রকার সরকারী অনুমোদন।

এবিষয়ে জানতে চাইলে আবু তৈয়ব বলেন, মাটি কেটে প্রজেক্ট তৈরি করতে ইউএনও ম্যাডাম ও পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদের মৌখিক অনুমোদন নিয়ে মাটি কাটা হচ্ছে।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ভুমি রুপান্তরের অনুমতি দেয়ার এখতিয়ার তাদের নেই।এবং এবিষয়ে কারও সাথে কোনপ্রকার আলাপ হয়নি।

এ বিষয়ে জানতে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনিকে একাদিক বার মুঠোফোনে কল ও ক্ষুদেবার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি।

বান্দরবান সদরের সহকারী কমিশনার (ভূমি), আবু সালেহ মো.আরমান ভূঁইয়া জানান,ভূমির টপ সয়েল পরিবর্তনের ক্ষেত্রে সরকারি অনুমোদন নেয়ার প্রয়োজন রয়েছে।বিষটি জেনে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - বান্দরবান জেলা