শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের দেশে আমাদেরকেই বঞ্চিত করা হচ্ছে, কাজী মজিবর রহমান

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ২৫, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:
আমাদের দেশে আমাদেরকেই বঞ্চিত করা হচ্ছে বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান
কাজী মো. মজিবর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টায় বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা’র সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একথা বলেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ৫২ শতাংশই বাঙ্গালী।তা সত্বেও বরাবরই বাঙ্গালীরা সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে।আগে তিন পার্বত্য জেলার সকল গুরুত্বপূর্ণ পদে তারাই আদিষ্ট ছিল।বর্তমান সরকারের আমলেও খাগড়াছড়ি এমপি পদ ছাড়া অন্য কোন গুরুত্বপূর্ণ পদে বাঙ্গালীদের অস্তিত্ব নেই।ভেবেছিলাম সংরক্ষিত নারী আসনটিতে অন্তত একজন বাঙ্গালী প্রতিনিধি পাবো।দুর্ভাগ্য সেটিতেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকেই ওই পদ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন,এই সার্বভৌমত্ব আমাদের, ভূ-ভন্ড আমাদের জনগন আমাদের দেশও আমাদের। তারা একসময় আশ্রয় নিতে এই দেশে এসেছিল বিভিন্ন দেশ থেকে। কিন্তু এখন তারাই আমাদের থেকে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করছেন। এছাড়া সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা’র সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের তীব্র প্রতিবাদ জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহবায়ক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ,সাবেক সহ-সভাপতি
নুরুল আলম,সদস্য হজী আবদুস শুক্কুর,দফতর দম্পাদক মো: শাহজালাল প্রমূখ।

সর্বশেষ - বান্দরবান জেলা