বুধবার , ১১ মার্চ ২০২৬ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে সিএনজি সমিতির ৫০০ সদস্যকে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ১১, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে সাত উপজেলার অটোরিক্সা, অটোটেম্পো ও সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে ৫০০ সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে বান্দরবান বাসস্টেশন এলাকার সমিতির নিজস্ব কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এতে সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ  ও বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা যুবদল ও অটোরিক্সা, অটোটেম্পো ও সিএনজি মালিক সমিতির সভাপতি জহির উদ্দীন মাসুম। এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জহির উদ্দীন মাসুম বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে সমিতির সদস্যদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপহার পেয়ে সমিতির সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বান্দরবান জেলা