সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে সন্ধ্যা ৭ টা থেকে সকল দোকান বন্ধের নির্দ্দেশ

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ৬, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানে ফার্মেসি ও রেঁস্তোরা ছাড়া সন্ধ্যা ৭ টা থেকে সকল দোকান বন্ধের নির্দ্দেশ দিয়েছে বান্দরবান পৌরসভা।

সোমবার (৬ এপ্রিল) বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এছাড়াও এউপলক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে পৌর এলাকা জুড়ে মাইকিং করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,
জ্বালানী সংকটের কারণে সরকার
দেশের বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছতা সাধনের লক্ষ্যে সন্ধ্যা ৭ টা হতে বিদ্যুৎ ব্যবহার সীমিতকরণের সিদ্ধান্ত গ্রহণ
করেছেন। তাই সন্ধ্যা ৭ টার মধ্যে ফার্মেসি ও রেস্তোঁরা ব্যতিত অন্যান্য সকল দোকান বন্ধ করার জন্য
বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সর্বশেষ - বান্দরবান জেলা

আপনার জন্য নির্বাচিত