শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে পাহাড় কাটার দায়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জানুয়ারি ২৪, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানে পাহাড়কাটার অপরাধে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর বান্দরবান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তের সহকারী পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয় সুত্রে জানা যায়, সুয়ালক ইউপির মধ্যম কাইচতলী জিয়াবুলের ঘাটা এলাকায় ২০২৫ সালের ২০ মার্চ পৃর্ববর্তী সময়ে পরস্পরের যোগসাজশে প্রায় ৪ হাজার ঘনফুট পাহাড় কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে সংঘবদ্ধ একটি চক্র। এই ঘটনায় উপজেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে ১৯ জনকে দায়ি করা হয়।পরে সরজমিন তদন্ত করতে গেলে ওই এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্তিতিতে সামাজিক উঠান হয়।সেখানে নুরুল আলম,মো. বেলাল, মো.হাসান ও মো. জিয়াবুল হক এই পাহাড় কাটার দ্বায় স্বীকার করে নেয়। পরে নিজেকে রক্ষা করতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের বিরুদ্ধে অপপ্রচার চালায় মো. হাসান।

এবিষয়ে কাইচতলী ইউপি সদস্য জসীম উদ্দীন বলেন, পাড়াবাসীকে সড়ক করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হাসানের নেতৃত্বে পাহাড় কেটে বিভিন্ন স্থানে তা বিক্রি করা হয়।সে নিষিদ্ধ ছাত্র লীগের ওয়ার্ডের সাধারণ সম্পাদক।পাহাড় কাটার ঘটনায় সামাজিক এক উঠান বৈঠকেনুরুল আলম,মো. বেলাল, মো.হাসান ও মো. জিয়াবুল হক নিজেদের দায় স্বীকার করে।তবুও এই ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে শুনেছি।এছাড়া পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, মধ্যম কাইচতলি নতুন পাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং পরিবেশ রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - বান্দরবান জেলা