শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলহের জেরে প্রভাসীর ঘর ভেঙে দেয়ার অভিযোগ

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের কালাঘাটায় কলহের জেরে দ্বীন মোহাম্মদ নামে এক প্রভাসীর ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই এলাকার
মোহাম্মদ আলী(২৭),আলম হোসেন (৪২) ও চট্টগ্রামের সাতকানিয়া কাঞ্চনা এলাকার ফাতেমা বেগম(৪৫)

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রবাসী দীন মোহাম্মদ ও তার ভাইবোনদের মধ্যে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে এ বিষয়ে একাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে বিচার বা শালিশি বৈঠক বসে। এরমধ্যে প্রবাসী দীন মোহাম্মদ বিদেশে থাকার সুযোগে তার ভাই-বোনেরা ও অন্যান্য লোক দিয়ে জোরপূর্বক তার ঘর ভেঙ্গে টিন এবং অন্যান্য সরঞ্জাম গুলো সরিয়ে ফেলে। পরে ওই দিন সন্ধ্যায় প্রবাসী দ্বীন মোহাম্মদের স্ত্রী রোকসানা আক্তার বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রবাসীর স্ত্রী রোকসানা আক্তার জানান, ৭-৮ বছর ধরে তার স্বামীর ভাই-বোনদের সাথে জমি সংক্রান্ত বিরোদ চলে আসছে। গতকালও একটি সামাজিক বিচার করে এলাকার গন্যমান্য ব্যক্তিরা।সে তার স্বামী বিদেশ থেকে আসলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হলেও সকলে চলে যাওয়ার পর তার স্বামীর ভাই-বোন ও ভারাটে লোক জন নিয়ে তাদের রান্নাঘরটি ভাঙচুর করে সেখানে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তিনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মোহাম্মদ আলী এইবিষয়ে তিনি জড়িত নয় বলে দাবি করলেও
ফাতেমা বেগম বলেন, তার মায়ের নামীয় সম্পদে তারা ভাই ভোন সকলেই অংশীদার। শালিস বিচারের রায় না মানায় ঘরটি ভেঙে দিয়েছেন তিনি।

নিজেকে পৌরসভার ওয়ার্ড সদস্য ও কমিশনার সমমর্যদার ব্যক্তি দাবি করে বিএনপি নেতা জসীম উদ্দীন বলেন, এবিষয়ে তিনি বিচার করে দিয়েছেন।নিজ থেকে ঘর সরানোর জন্য আরও সময় চেয়েছল তারা।

বান্দরবান সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. রেশাদ জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘর ভাঙগার আলামত দেখা গিয়েছে। এনিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - বান্দরবান জেলা