নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১৭২ কৃষককে কৃষি উপকরন বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো.আবদুল খালেক, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম,জেলাপরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,খামলাই ম্রো,লাল জার বম, মো. নাছির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের প্রধান ভিত্ত হল গুনগত মানের শিক্ষা।জেলায় বিভিন্ন উন্নয়ন হলেও গুনগত মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তেমন হয় নি।এমনকি জেলায় বসবাসকারীর অর্ধেক অংশ ভৌগলিক অবস্থার কারনে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত।এছাড়া শুধু মাত্র কাজু-কফি চাষ উন্নয়নে সীমাবদ্ধ থাকলে চলবেনা বরং খাদ্য বা রবি শস্যের যোগান পেতে জুম চাষাবাদকেও আধুনিক চাষা বাদের আওতায় এনে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও করতে হবে।ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প গ্রহনের ক্ষেত্রে গুনগত মানের শিক্ষা,পরিবেশ রক্ষা ও কৃষি খাত উন্নয়নকে প্রাধান্যতা দেয়া হবে বলে জানান তারা।
পরে অতিথিরা ১৭২ জন কৃষকে কৃষি উপকরণ গুলো বিতরণ করেন।
















