নিজস্ব প্রতিবেদক:
বয়স তার কাছে শুধুই যেন সংখ্যা। শিক্ষকতা জীবন শেষে ৭৮ বছর বয়সেও জন কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অধ্যাপক থানজামা লুসাই। জীবনের দীর্ঘ সময় তিনি ব্যয় করেছেন শিক্ষকতা ও মানবকল্যাণমূলক কাজে। ৫ আগষ্ট পরবর্তীতে দেশের ক্রান্তিকালে বান্দরবান পার্বত্য জেলার জনগনের কল্যাণে জেলা পরিষদের দ্বায়িত্ব নিয়ে স্বর্বস্তরের মানুষের পাশে দাঁড়ান তিনি।
শিক্ষকতা জীবনের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞান ও নৈতিকতার পাঠ দিয়েছেন এই প্রখ্যাত শিক্ষাবিদ। পাশাপাশি নানা সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে এলাকার উন্নয়নেও রেখেছেন অবদান। বয়সের ভার সত্ত্বেও সমাজসেবার প্রতি তার আগ্রহ ও দায়িত্ববোধ এখনো অটুট।
স্থানীয়দের মতে, অধ্যাপক থানজামা লুসাই শুধু একজন শিক্ষক নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। তার নিরলস পরিশ্রম ও মানবসেবার মানসিকতা তরুণ প্রজন্মকে পথ দেখাচ্ছে।
৭৮ বছর বয়সী এই শিক্ষাবিদ দীর্ঘদিন বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। নব্বইয়ের দশকে তিনি বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন।
এক এগারো সময় কালে এবং পরবর্তীতে জুলাই আন্দোলনের পর আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। জেলা পরিষদের চেয়ারম্যান পদের দ্বায়িত্ব ভার গ্রহন করায় অফিস খোলার দিনে বিভিন্ন শ্রেণি পেষার মানুষ ভিড় জমান সেখানে।৭৮ বছর বয়সেও তিনি কোন রুপ বিরক্তি বোধ ছাড়াই হাসি মুখে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন তিনি।ফলে শিক্ষক, সমাজসেবক ও জনপ্রতিনিধি হিসেবে জেলার অন্যতম আস্থার প্রতিক হয়ে উঠেছেন অধ্যাপক থানজামা লুসাই। ফলে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন অনেকেই।
তবে এই বিষয়ে কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি অধ্যাপক থানজামা লুসাই।

















