নিজস্ব প্রতিনিধি:
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড বান্দরবান শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের রাজার মাঠ সংলগ্ন মুরারী হেবেন এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের তিন পার্বত্য জেলার বিভাগীয় প্রধান নিরত বরন চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড বান্দরবান ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান, গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক মোঃ আসরাফুজ্জামান, ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষক মো: নোমানুল হক, সীমান্ত দেসহ প্রশিক্ষর্ণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিরত বরন চাকমা বলেন, প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আজকের এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বান্দরবানে ২০২৫ জানুয়ারী থেকে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ২টি ব্যাচ এ ১০০ প্রশিক্ষার্ণার্থী কোর্স সম্পন্ন করেছে এবং বর্তমানে ৩য় ব্যাচ এ ৫০ জন প্রশিক্ষর্ণার্থী প্রশিক্ষণ গ্রহন করছে। তিনি আরো বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার শিক্ষিত যুবরা আত্ম কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব দূর করতে পারবে। ইতিমধ্যে যারা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তারা ঘরে বসে ই লার্নিং এর মাধ্যমে আয় করছেন। তাই বেকারত্ব দূরীকরণের জন্য শিক্ষিত যুবদের ই লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ টি গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।
এদিকে ই লার্নিং এন্ড আর্নিং কোর্সে বেসিক ইংলিশ, কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট ফোনের মাধ্যমে প্রশিক্ষণ সফট স্কিল ট্রেইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি প্রশিক্ষণ শেষে ভাতা ও সনদপত্র প্রদান করা হয় বলে জানান আয়োজকরা।


















