শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক জসীম উদ্দিন গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ১৬, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলা
আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ও
আজিজ নগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬আগষ্ট) সকালে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে

পুলিশ সুত্রে জানা যায়, লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ও আজিজ নগর ইউনিয়েনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে লামা ও বান্দরবান সদর থানায় ৪টি মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালালেও পলাতক থাকার কারনে তাকে গ্রেপ্তার করা যায় নি।আবশেষে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে আজ সকালে গ্রেপ্তার করা হয় তাকে।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম জানান শনিবার সকালে বান্দরবানের পুলিশের একটি অভিযানিক দল চট্টগ্রাম থেকে আজিজ নগর ইউনিয়নের চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের টিম এখনো চট্টগ্রামে অবস্থান করছে তারা ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ - বান্দরবান জেলা