শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ৯, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধীমত্তার সার্থক প্রয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ।

শনিবার (৯ আগষ্ট) সকালে বান্দরবান সদরের রাজার মাঠে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড় ও সমতলের সকল আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত, সাংস্ককিতিকে সমৃদ্ধিশালী করা, আত্ন-পরিচয়, আত্ন-নিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা,সারা বিশ্বে যত আদিবাসী রয়েছে তাদের সকলের উন্নয়নে কাজ করতে হবে।
পার্বত্য এলাকার উন্নয়ন মূলত ভূমি অধিকার নিয়ে। বিগত সরকার ভূমি অধিকার নিয়ে যে কমিশন গঠন করেছিল তা এখন মৃত প্রায়।পুনরায় কমিশন গঠন করে পাহাড়ের ভূমি হারা সকলের আদিবাসির ভূমি ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এসময় বান্দরবান আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মং উষাথোয়াই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম’সহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্ধরা ।

সর্বশেষ - বান্দরবান জেলা